ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

৩২ বার হেরে এবার প্রধানমন্ত্রী প্রার্থী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে

ড. শ্যাম বাবু ভারতের প্রধানমন্ত্রী হতে চান। ছবি: সংগৃহীত

সব ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে তার। নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত হেরেছেন ৩২ বার। কিন্তু তাতেও দমে যাননি। এবার লোকসভা নির্বাচনে সংসদ সদস্য পদে জিতলে লড়বেন ভারতের প্রধানমন্ত্রী পদে। এমন ঘোষণাই দিয়েছেন ড. শ্যাম বাবু সুবুধি।

ড. শ্যাম বাবুর বয়স ৮৪ বছর। ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা। ১৯৬২ সাল থেকে নির্বাচন করছেন তিনি।

জীবনের অন্তিম সময়ে এসে সর্বোচ্চ পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন শ্যাম বাবু। এবার লড়াই করবেন উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে। প্রতিবার নির্বাচনী লড়াইয়ে হারলেও এবার জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী এ বৃদ্ধ। জয়ী হলেই প্রার্থী হবেন সরকারের সর্বোচ্চ পদে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক টুইটে জানায়, ড. শ্যাম ৬ দশক ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে লড়েছেন। কিন্তু কোনোবারই জিততে পারেননি তিনি। তবে বারবার প্রার্থী হওয়া তার একটিই কারণ- রাজ্যের দুর্নীতিকে নির্মূল করা।

শ্যাম বাবু বলেন, ‘৩২ বার আমি নির্বাচনে প্রার্থী হয়েছি এবং প্রতিবারই হেরেছি। কিন্তু তার পরও দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রাম আমাকে চালিয়ে যেতে হবে।’

নির্বাচনে প্রতীক ক্রিকেট ব্যাট বেছে নিয়েছেন। যাতে লেখা ‘প্রধানমন্ত্রী প্রার্থী’। তিনি বলেন, ‘হারি-জিতি পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।’

অনেকেই শ্যাম বাবুর সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন। তিনি একাই মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন।

ভারতীয় নাগরিক ড. শ্যাম বাবু সুবুধি। ভারতের উড়িষ্যা রাজ্যের এই বাসিন্দা জীবনের অন্তিম সময়ে এসে সর্বোচ্চ পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। লড়াই করবেন উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে।

প্রসঙ্গত এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় আগামী ১১ এপ্রিল ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ করা হবে। ১৮ এপ্রিল দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯টি রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে।

সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩২ বার হেরে এবার প্রধানমন্ত্রী প্রার্থী!

আপডেট সময় : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯