ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভয়াবহ বন্যায় নিহত ৭০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক | শুরু হয়েছে সেই মার্চে। এখনো থামার নেই। একটানা বন্যায় ইরান একদম বিপর্যস্ত। দেশটির সংবাদ সংস্থা থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৭০’এ দাঁড়িয়েছে।

জরুরি স্বাস্থ্যসেবার প্রধান পিরিহোসেন কুওলিভান্ড বলেন, ‘৭৯১ জন আহতও হয়েছেন। তার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন ৪৫ জন।’

ইএমএস ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৩১টি রাজ্যের মধ্যে ১১টিই বন্যাকবলিত। এর মধ্যে দক্ষিণ ফার্স প্রদেশে সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু হয়।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন জানাচ্ছে, প্রবল বর্ষণের কারণে দেশের ১৪১টি নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। শহরের ৭৮টি রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন। নষ্ট হয়েছে ২,১৯৯টি গ্রামীণ রাস্তাও। এ ছাড়া ৮৪টি সেতু ভেঙে পড়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বন্যায় ১২০০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো দেশের ৩৬ শতাংশ নেটওয়ার্ক বিচ্ছিন্ন।

এখন পর্যন্ত ৮৬ হাজার লোক জরুরি ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে প্রায় এক হাজার জনকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভয়াবহ বন্যায় নিহত ৭০

আপডেট সময় : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯