ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া Logo পটিয়ায় শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাবা-ছেলে Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেফতার Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%; জিপিএ-৫ পেয়েছেন ৪০,০৮৪ জন Logo টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী Logo বাণিজ্যসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী

পটিয়ায় শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাবা-ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআরবি-৭-চট্টগ্রাম ও এসআরবি-১৫-কক্সবাজারের যৌথ দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়া এলাকার উত্তম মল্লিকের ছেলে আদিত্য মল্লিক এবং উত্তম মল্লিক। তারা ওই মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক দুই আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালানো হয়। পরে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানায় গত বছরের ১১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলাটি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পটিয়ায় শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাবা-ছেলে

আপডেট সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬