ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেরানী থেকে কোটিপতি: ক্ষমতার হাতবদলেও বহাল ঢাকা ওয়াসার এনায়েত করিমের ‘দুর্নীতির সাম্রাজ্য’ (প্রথম পর্ব) Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর Logo ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ: আগস্টে রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ Logo রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক Logo আসিফের গাড়িতে গুলি : জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের Logo ৮১তম জাতিসংঘ দিবস আজ Logo আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার Logo রান্নাঘরে থাকা যেসব উপকরণ আপনার ত্বক ভালো রাখবে Logo সুস্বাস্থ্য বজায় রাখার উপকারিতা , জেনে নিন Logo প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আসিফের গাড়িতে গুলি : জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, শনিবার ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আসিফের গাড়িতে গুলি : জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আপডেট সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬