ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া Logo ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে Logo ৪ দিনের রিমান্ডে হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা Logo আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে Logo ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও Logo ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’ Logo বার্সেলোনাকে হারিয়ে পিএসজির দাপুটে জয় Logo ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে আবার একইসঙ্গে সামরিক হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে সংলাপ আশা করতে পারে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে হুমকি দেবে, আরেকদিকে আলোচনা চাইবে, তা হবে না। যদি মার্কিনিরা আলোচনা চায় তাহলে আগে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের দেশের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের গুণ্ডামি এবং আগ্রাসন বন্ধ করতে হবে। আর এরপরই আমরা একসঙ্গে বসতে এবং আলোচনা করতে পারব।”

“যুক্তরাষ্ট্র সবদিক দিয়ে অবরোধ আরোপ করে রাখবে এবং একইসঙ্গে তাদের হুমকি দিয়ে আলোচনার দাবি করবে, তা গ্রহণযোগ্য নয়।”

এছাড়া যুক্তরাষ্ট্র আগের চুক্তিতে যেসব কথা দিয়েছিল সেগুলোও ভঙ্গ করেছেন বলে জানান পেজেশকিয়ান।

তিনি বলেন, “আমি মনে করি কারও সহজে চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়। কিন্তু যখন কোনো চুক্তি হয়ে যাবে, তখন এটি শেষ হওয়া পর্যন্ত এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে— এমনকি যদি এটি পক্ষেও না থাকে।”

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ইরানিদের সঙ্গে মার্কিনিদের ৬০ দিনের একটি যুদ্ধবিরতির চুক্তি হয়। কিন্তু দুই পক্ষই অল্প কয়েকদিনের মধ্যে এটি ভঙ্গ করে। এরপর চুক্তিটি পুরোপুরি ভেস্তে যায়।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে

আপডেট সময় : ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬