ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া Logo ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে Logo ৪ দিনের রিমান্ডে হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা Logo আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে Logo ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও Logo ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’ Logo বার্সেলোনাকে হারিয়ে পিএসজির দাপুটে জয় Logo ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর গেন্ডারিয়ায় মাদক বিরোধী অভিযান এবং নিজের লাইসেন্স করা অস্ত্র বহনের প্রেক্ষাপট তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানেই তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার ওই ঘোষণার পরদিনই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগ কার্যকর হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬