ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদ মারা গেছেন। তার স্ত্রী ইয়াসমিন আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৯টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের মৃত্যু হয়।

কাজী আসাদুজ্জামান আসাদ দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বুধবার জোহরের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

১৯৭৯ সালে জিয়াউর রহমান ছাত্র দল গঠন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কাজী আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক করে প্রথম কমিটি করা হয়। ১৯৮০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর সেই সংগঠনেরও দায়িত্ব পেয়েছিলেন তিনি।

আসাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯