ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

বহাল তবিয়তে তিনি

স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম!

নিজস্ব প্রতিবেদক;
  • আপডেট সময় : ১২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৯২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী ফেসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রশাসন ও আমলাদের ভূমিকা ছিল অপরিসীম। পাতানো নির্বাচন আর ক্ষমতা ঠিকিয়ে রাখতে দোসর হিসেবে কাজ করে যেসব আমলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র সচিব আব্দুল্লাহ আল মাসুদ ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অন্যতম। শেখ হাসিনার এসব দোসরদের অতি ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপসচিব মোজাম্মেল হকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার গল্প অনেকেরই অজানা।

নিজেকে কখনো পরিচয় দিতেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ধর্ম ছেলে, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীর ভাগ্নে হিসেবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর সিন্ডিকেটের অন্যতম এসব ব্যক্তিদের ঘনিষ্ঠজন পরিচয়ে সর্বদা নিজেকে ক্ষমতাবান হিসেবে জাহির করতেন তিনি। সরাসরি শেখ হাসিনার আরো বেশ কয়েকজন অন্যতম দোসর আমলাদের ঘনিষ্ঠজন হিসাবে তার পরিচিত ছিল।

সমবায় অধিদপ্তর থেকে ফায়ার সার্ভিস অধিদপ্তর সবখানেই স্বৈরাচারী শেখ হাসিনার দোসর হিসাবে ক্ষমতাবান এই উপসচিব যেন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার এক মহাকাব্য। তিনি ফায়ার সার্ভিসের পরিচালক (অর্থ প্রশাসন) উপসচিব মোজাম্মেল হক।

ফায়ার সার্ভিসে যোগদানের পর প্রায় দুই মাস কোন দায়িত্ব পালন করেননি তিনি। তৎকালীন সচিব আব্দুল্লাহ আল মাসুদের ভাগ্নে হিসেবে নিজের লুটপাট আর দুর্নীতির এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ এই পদে নিয়ম না মেনেই বদলি দেয়া হয়েছিল মোজাম্মেল হককে। বদলির পর থেকেই তিনি তার ক্ষমতা খাটিয়ে স্বেচ্ছাচারিতার চরম উদাহরণ দেখিয়েছেন ফায়ার সার্ভিসে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত একটি সূত্র জানায়, খোদ মহাপরিচালককেও এই উপসচিব তার সিদ্ধান্ত মানতে বাধ্য করতেন। সাবেক মহাপরিচালক থেকে শুরু করে সকল কর্মকর্তাদের নিজের ক্ষমতার ভয় দেখিয়ে তটস্থ রাখতেন তিনি।

প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্র সচিবের ঘনিষ্ঠজন হিসেবে নিজেকে জাহির করায় তাকে কেউ কিছু বলার মত সাহস ছিল না।
একাধিক সুত্র জানায় সাবেক বিতর্কিত প্রধান বিচারপতি স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোসর ওবায়দুল হাসানের পারিবারিক ঘনিষ্ঠজন হিসাবে বেশ পরিচিত উপসচিব মোজাম্মেল হক।

স্বৈরাচারী শেখ হাসিনার দোসোর আমলা সিন্ডিকেটের অন্যতম একজন উপসচিব হয়েও বহাল তবিয়তে তিনি। মোহাম্মদ মোজাম্মেল হকের সেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গল্প সকলের নিকট ওপেনসিক্রেট।

মোজাম্মেল হকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিস্তারিত থাকবে পরের পর্বে…..

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বহাল তবিয়তে তিনি

স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম!

আপডেট সময় : ১২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪