ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রাজশাহীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৫৭২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে জিয়াউর রহমান (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৫)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ও কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুর মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার দুই আসামি হলেন- তানোর উপজেলার লালপুর এলাকার মো. হাবিবুরের ছেলে মো. হাকিম বাবু (৩৪) ও একই এলাকার মো. সাইদুলের ছেলে মো. সুফিয়ান (৩৬)।

অন্যদিকে কক্সবাজার জেলার সদর থানা এলাকা থেকে রাত সোয়া ১টার দিকে গ্রেপ্তার অপর তিন আসামি- তানোর উপজেলার লালপুর এলাকার মো. হাবিবুরের ছেলে মূলহোতা মো. আবুল হাসান মেম্বার (৪২), একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাহীন (২৫) ও মৃত লুৎফরের ছেলে মো. রাশেলকে (৩০) করা হয়।

রাজশাহীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
শহীদ মিনারে পুলিশের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা মৌলভীবাজারে
জানা গেছে, উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের সুমি খাতুনকে বেশ কয়েক বছর আগে বিয়ে করেন মামলার ১ নম্বর আসামি মো. আবুল হাসান মেম্বার। তার আগে থেকেই সুমি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবলীগ কর্মী জিয়াউর রহমানের। বিষয়টি হাসান মেম্বার বুঝতে পেরে তাকে সতর্ক করেন।

পরে টিউবওয়েলের অপারেটর নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে শত্রুতা আরও বেড়ে যায়। এ ছাড়া হাসান মেম্বারের সার-বিষের দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ নিয়ে মামলাও করেন হাসান মেম্বার। এসব ঘটনাকে কেন্দ্র করে জিয়াউর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন হাসান মেম্বার।

এ অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে জিয়াউরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৬:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪