ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত শারিরীক ও মানসিক সুস্থতাঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৬২৪ বার পড়া হয়েছে

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত হলো শারিরীক ও মানসিক সুস্থতা। বিশ্ববিদ্যালয় একটি ব্যাপক ধারণা। শ্রেনীকক্ষে শিক্ষাদান, পরীক্ষা গ্রহন ও সনদ প্রদানের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ধারণা সীমাবদ্ধ না। নতুন জ্ঞান ও তত্ত্ব সৃষ্টি হলো বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। এর বাইরে আগামীর বিশ্বে টিকে থাকার জন্য শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। এক্ষেত্রে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মতো সহশিক্ষামূলক কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” 

আজ ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ এমপিএল-২০২৪ (সিজন ১২) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর একথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও রেজিস্ট্রার তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ভারপ্রাপ্ত ডিন মোঃ মাসুদ রানা, সহকারি অধ্যাপক সাইদুর রহমান পলাশ, আলাউল হক, আমজাদ হোসেন, জেসী সাহা, সহকারি প্রকৌশলী শান্তি বাবু রায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট শেখ মনসুরুজ্জামান ইমন, সেক্রেটারী রিয়াদ চৌধুরী, প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও ট্রেজারার প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা। পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকসহ অতিথিরা উদ্বোধনী খেলার ক্রিকেটারদের সাথে পরিচিত হন। ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হকের ব্যাটিং এর মাধ্যমে পর্দা উঠে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ এমপিএল-২০২৪ (সিজন ১২) এর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত শারিরীক ও মানসিক সুস্থতাঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আপডেট সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪