ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গতানুতিক শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে ব্যর্থঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৫৬৫ বার পড়া হয়েছে

“গতানুতিক শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে ব্যর্থ। ফলে শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও অনেকে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে না। মূখস্তনির্ভর ও সিলেবাসভিত্তিক লেখাপড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করে দেয়। পাশ্চাত্য ও উন্নতদেশের শিক্ষার্থীরা আমাদের দেশের শিক্ষার্থীদের মতো এতো পরিশ্রম করে না। আমাদের দেশের মতো তাদের সিলেবাসও এতো ব্যাপক নয়। অথচ বিশ্বে জ্ঞান-বিজ্ঞানে তাদের অবদান আমাদের চেয়ে বেশি।

বক্তব্যে উপাচার্য

আমরা সবকিছু পড়তে গিয়ে কোনো কিছুই ভালোভাবে পড়ছি না। এ ধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কর্মকান্ডে উদ্বুদ্ধ করতে হবে। সহশিক্ষামূলক কর্মকান্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলে ও জানার প্রসারতা বাড়ায়।” সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক নকিং কলাবরেটর্স ইয়ুথ ফাউন্ডেশন (কেসিওয়াইএফ) এর সিলেট ডিভিশনাল পাবলিক স্পিকিং ও কুইজ কম্পিটিশন ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান হলে কেসিওয়াইএফ এর চেয়ারম্যান আমিনুর রহমান রুহিতের সভাপতিত্বে ও শফিউল আলম রুহিন এবং নিশাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেসিওয়াইএফ এর যুগ্ম সম্পাদক মাহিনুর রহমান পামেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়েস একাডেমির পরিচালক সজিবুল ইসলাম, তরঙ্গ একাডেমির প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ।

পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলা তথা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের ষষ্ট থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা মাসব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন স্তর পেড়িয়ে চূড়ান্তভাবে বিজয় অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গতানুতিক শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে ব্যর্থঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আপডেট সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩