ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কুবিতে শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুমিল্লা
  • আপডেট সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৪৭০ বার পড়া হয়েছে

‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী দ্বিতীয় ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’। ২০ মার্চ (সোমবার) থেকে শুরু হয়ে এ উৎসব চলবে আগামী ২২ মার্চ (বুধবার) পর্যন্ত।

উৎসবে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘কিষাণ থিয়েটার’ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিয়েটার একটি করে নাটক প্রদর্শন করবে।

এই আয়োজন নিয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের ২য় সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ‘২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের মাঝে আন্তসম্পর্ক বৃদ্ধি পাবে এবং সংস্কৃতির বিনিময় ঘটবে।’

উল্লেখ্য, ২০১৯ সালে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ম বারের মত আয়োজন করে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৯’, এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন ‘২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’। তিনদিনব্যাপী এ নাট্য উৎসবের নাটক প্রদর্শনী চলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুবিতে শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩’

আপডেট সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩