ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৫ টাকা ভাড়া নিয়ে ববি শিক্ষার্থীকে মরধর রাস্তা অবরোধ

ক্যাম্পাস প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে

লাবনী আক্তার, ববি প্রতিনিধি: পাঁচ টাকা ভাড়া নিয়ে দ্বন্দ্বে অটোচালকের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রের মারামা‌রির ঘটনা ঘটেছে। এরপর ঘটনার সঙ্গে স্থানীয়রা জ‌ড়িয়ে বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্রকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

সোমবার রাত সাড়ে ১১টায় ব‌রিশাল নগরীর বাংলাবাজার সড়ক অবরোধ করেন ছাত্ররা। পরে স্থানীয় দুই যুবককে আটকের পর পুলিশের আশ্বাসে ঘণ্টা খানেক পর সড়ক থেকে সরে যায় ছাত্ররা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব‌্যাচের ক‌ম্পিউটার সায়েন্স অ্যান্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং বিভাগের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি আমতলার মোড়ে নেমে ব্যাটারি চালিত হলুদ অটো গাড়িতে করে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। গাড়ি চালককে ৫ টাকা ভাড়া দিলে তিনি ১০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তিনি অশ্লীল গালি দেন। গালি দিলে আমি তাকে একটা থাপ্পড় দেই। তিনিও আমার শার্টের কলার ধরেন।

এই সময়ে বাংলাবাজার এলাকার আরিফ নামে এক ছেলে কোনো কিছু না বুঝে শুনেই আমাকে মারধর শুরু করেন। প্রথম দফায় আমাকে মেরে পুনরায় তার ১৫ থেকে ১৬ জনের একটি দল নিয়ে আসেন আবারও মারতে। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি।

শিক্ষার্থী সৈয়দ রা‌ফি বলেন, হামলাকারী দুইজনকে শনাক্ত করে আমরা ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকিদের গ্রেপ্তারের দাবিতে আমরা অবস্থান করছি। আমরা চাই হামলাকারী সবাইকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তে চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিল। সংবাদ পেয়ে আমরা এসে তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি হামলাকারীকে আইনের আওতায় নিয়ে আসার। শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছে। শিক্ষার্থী বাদী হয়ে একটি সাধারণ ডাইরী করেছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ৷

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৫ টাকা ভাড়া নিয়ে ববি শিক্ষার্থীকে মরধর রাস্তা অবরোধ

আপডেট সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩