ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হোটেলে তালা লাগালো কুবির বাস ড্রাইভাররা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৪৪৭ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মামা হোটেল মালিকের ছেলে রাসেল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শফিক নামে এক ড্রাইভারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে মামা হোটেলে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের ড্রাইভাররা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় মামা হোটেলে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাবারের সময় খাবারের পরিমাণ নিয়ে শফিক অভিযোগ করলে মামা হোটেলের মালিক মান্নানের ছেলে রাসেল শফিককে গালি দিয়ে তাকে ঘুষি মারে। এসময় ঐ হোটেলের বাবুর্চিও শফিকের প্রতি তেড়ে আসে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ড্রাউভার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত শর্তে মামা হোটেলে তালা মারে। এই প্রতিবেদনে লেখা পর্যন্ত মামা হোটেলে তালা ঝুলছে।

এরপর এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এটিএম বুথের সামনে রাসেলকে দেখতে পেয়ে ড্রাইভাররা তাকে মারধর করে।

মারধরের স্বীকার হওয়া মো. শফিক বলেন, ‘আমি খাবারের সময় খাবারের পরিমাণ নিয়ে অভিযোগ করি। এর পরিপ্রেক্ষিতে রাসেল আমাকে তেড়ে এসে খাওয়া অবস্থাতেই ঘুষি মারে। এরপর তাদের বাবুর্চিও আমার দিকে তেড়ে আসে।’

মামা হোটেলের মালিক মন্নান মিয়া বলেন, মারধরের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রসাশনের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার সকলে মিলে বসবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি। আগামী বৃহস্পতিবার সমাধানের জন্য বসবো। বসার আগ পর্যন্ত হোটেল বন্ধ থাকবে।’

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হোটেলে তালা লাগালো কুবির বাস ড্রাইভাররা

আপডেট সময় : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩