ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ভাই জি এম কাদেরকে অব্যাহতি দিলেন এরশাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯ ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জাতীয় পার্টির কো–চেয়ারম্যানের পদ থেকে নিজের ভাই জি এম কাদেরকে সরিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ শুক্রবার রাতে দলের নেতা–কর্মীদের এ সিদ্ধান্তের কথা জানান এরশাদ।

জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে এরশাদের সই করা ‘সাংগঠনিক নির্দেশের’ অনুলিপি দলের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়। এতে বলা হয়, ‘আমি (এরশাদ) ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমার অবর্তমানে পার্টির কো–চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করবে। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থার বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’

‘সাংগঠনিক নির্দেশে’ এরশাদ আরও উল্লেখ করেন, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে।

তবে জি এম কাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ প্রেসিডিয়ামের সদস্য পদে বহাল থাকবেন। কিন্তু তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার পদে বহাল থাকতে পারবেন কি না, তা জাতীয় পার্টির সংসদীয় দল নির্ধারণ করবে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ রয়েছে।

হঠাৎ এরশাদ কেন সিদ্ধান্ত পাল্টালেন তা জানতে আজ রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে জি এম কাদের বলেন, দলের দু–তিনজন নেতার কাছ থেকে বিষয়টি তিনিও শুনেছেন। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে দল থেকে তাঁকে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভাই জি এম কাদেরকে অব্যাহতি দিলেন এরশাদ

আপডেট সময় : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯