ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন কমান্ডার

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৩৩০ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরভিকিনকে অপসারণ করা হয়েছে। নিয়োগের তিন মাস পর তাকে অপসারণ করা হয়। সের্গেই সুরভিকিনকে স্থলাভিষিক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউক্রেন থেকে প্রত্যাহারের কয়েক মাস পর, রাশিয়ান বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে এবং সেখানে আক্রমণ শুরু করছে। এ অবস্থায় ইউক্রেনে যুদ্ধ কমান্ডার পরিবর্তনের ঘোষণা দেন পুতিন।

ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ ছিলেন। সোভিয়েত পরবর্তী রাশিয়ায় তিনি সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। সের্গেই সুরোভিকিন, যিনি বিভিন্ন যুদ্ধে তার বর্বরতার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন, এখন তার ডেপুটি হিসেবে কাজ করবেন।

গত বছরের অক্টোবরে পুতিন সুরোভিকিনকে ইউক্রেনের যুদ্ধ কমান্ডার হিসেবে নিয়োগ দেন। তার নেতৃত্বে রুশ বাহিনী একের পর এক ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে থাকে। জ্বালানি অবকাঠামো ক্রমাগত ধ্বংসের কারণে ইউক্রেনের লক্ষ লক্ষ সাধারণ মানুষ তীব্র শীতে সমস্যায় পড়েছেন।

সুরোভিকিনের আমলে রাশিয়া খেরসন শহর থেকে তার সেনা প্রত্যাহার করে। ইউক্রেনীয়রা একে অন্যতম সাফল্য হিসেবে দেখছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের যুদ্ধের কমান্ডারের পদ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন কমান্ডার

আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩