ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাবর আওয়ামী লীগের বড় পদ পাওয়ার দৌড়ে

অপরাধ প্রতিবেদক;
  • আপডেট সময় : ১১:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ৭৮৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের একসময়ের মূর্তিমান আতঙ্ক হলেও তিনি বর্তমান রাজনীতিতে সুশীল বেশ ধরে দিনদিন সক্রিয় হয়ে উঠেছেন। সন্ত্রাস চাঁদাবাজি, লুটপাট ও টেন্ডারবাজির মাধ্যমে অর্জিত সম্পদের পাহাড়কে কাজে লাগিয়ে রাজনীতিতে নিজের অবস্থান পরিপোক্ত করতে মরিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে মোস্ট ওয়ান্টেড কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক। হেলাল আকবর চৌধুরী বাবর।

এইচ আর শফিক: পুরো চট্টগ্রামের অপরাধ জগতে সবসময়ই মূর্তিমান আতঙ্ক রাজনীতির কথিত কুশীলব সন্ত্রাসী বাবর। আইশৃঙ্খলা বাহিনীর চোখে অপরাধীদের তালিকার শীর্ষে থাকা এই সন্ত্রাসী প্রাণ বাঁচাতে ২০১৮ সালে দুবাইতে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের বর্তমান ক্ষমতাসীন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক দেশে ফিরে আবারও সন্ত্রাসী জগতের গডফাদার হিসেবে আবির্ভূত হন তিনি। শুরু করেন ঠিকাদারি জগতের নতুন সিন্ডিকেট। এছাড়া তার অনুসারী ক্যাডারদের নির্বিঘ্নে চালছে টেন্ডার নিয়ন্ত্রণ, জুয়ার আসর, দখলবাজি ও নির্মাণ কাজে চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড। ঠিকাদার জগতেও বর্তমানে এক আতঙ্কের নাম বাবর। রেলের একচ্ছত্র ঠিকাদারির নিয়ন্ত্রক করছেন বলে জানা গেছে। আর এসব সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে তিনি অবৈধ অর্থ সম্পদের যে প্রাচার্য গড়ে তুলেছেন। যেসব অর্থ সম্পদের শক্তিতে রাজনীতিতে বেশ শক্তিশালী অবস্থান নিশ্চিত করার দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

বাবরের রয়েছে অস্ত্র সজ্জিত শক্তিশালী সন্ত্রাসী বাহিনী যারা চাঁদাবাজি দখল টেন্ডারবাজি সহ বিভিন্ন ভয়াবহ অপরাধে জড়িত। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড বাবর সন্ত্রাসের তালিকায় শীর্ষ থাকলেও বর্তমানে আবারও আওয়ামী লীগের বড় পথ পেতে মরিয়া হয়ে উঠেছেন। যে কারণে বিভিন্ন সুশীল প্রচারণা সহ লোক দেখানো সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। শতকোটি টাকা লগ্নি করে দলের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে মরিয়া এই শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী।

উল্লেখ্য, বিগত দিনে র‌্যাবের সন্ত্রাস নির্মূল অভিযানের সময় গ্রেপ্তার ও প্রাণ বাঁচানোর জন্য পাড়ি জমান থাইল্যান্ডে। সেখানে গড়ে তোলেন হোটেল ব্যবসা ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার এক বছর পর আবারো দেশে ফেরেন বাবর। পরে তিনি থাইল্যান্ডের ব্যবসা ছেড়ে দেশে ব্যবসা-বাণিজ্য শুরু করেন।

এরমধ্যে ২০১৩ সালে সিআরবিতে জোড়া খুনের ঘটনায় করা মামলায় ঢাকা থেকে বাবরকে গ্রেপ্তার করে পুলিশ। ডাবল মার্ডার মামলার আসামি হওয়ার পর যুবলীগের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয় তাকে। কয়েক মাস পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হন বাবর। এরপর ২০১৮ সালের ১৩ই অক্টোবর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী অসীম রায় বাবু নিহত হওয়ার পরই দুবাই চলে যান বাবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরে আসেন। ২০১৯ সালের ২৯শে মে রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী অমিত মুহুরী খুন হলে বাবর আবার দুবাই চলে যান। বিগত কয়েকবছর আগে দুবাইয়ে অবস্থান কালেও বাবরের হয়ে রেলের পূর্বাঞ্চলের কর্মকর্তা ও ঠিকাদারদের চাপ দিয়ে চাঁদাবাজি করছেন তার অনুসারী ক্যাডার রানা, অজিত, লিটুসহ কয়েকজন। মূলত ওই সময় বিদেশে অবস্থান করে দেশের সন্ত্রাসী সিন্ডিকেটের পরিচালনা তিনি করতেন।

চলবে….

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামের বাবর আওয়ামী লীগের বড় পদ পাওয়ার দৌড়ে

আপডেট সময় : ১১:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২