ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গণভবনে বলা নুরের কথায় হতাশ সাধারণ ছাত্ররা : লিটন নন্দী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি; ডাকসুর নির্বাচন নিয়ে নুরুল হক নুরের আগের বক্তব্যের সঙ্গে গণভবনে দেওয়া বক্তব্য পুরোপুরি সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রগতিশীল ছাত্রজোট প্যানেলের ভিপি প্রার্থী লিটন নন্দী।

তিনি বলেন, ‘শনিবার গণভবনে গিয়ে নুর যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে তার আগের দেওয়া বক্তব্য সাংঘর্ষিক বলে আমরা মনে করি। কারণ, তিনি প্রথমে আমাদের সঙ্গে পুনর্নির্বাচন চেয়েছেন। কিন্তু গণভবনে তিনি বলেছেন এবারের নির্বাচনে কিছু ভুলত্রুটি ছিল। আগামী নির্বাচনে যাতে এ ধরনের ভুলত্রুটি না হয় সেজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। যেখানে আমরা পুরো নির্বাচন বর্জন করছি সেখানে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা সবাই একসঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনও আছি।’
গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক। এ পদে তিনি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করেন। নুরুল কোটাবিরোধী আন্দোলন করে পরিচিতি পান। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ডাকসু ও হল সংসদের নেতারা গণভবনে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গণভবনে বলা নুরের কথায় হতাশ সাধারণ ছাত্ররা : লিটন নন্দী

আপডেট সময় : ০৯:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯