ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ম্যাচের কাঠি ঘষতেই জ্বলে উঠল ঘর, দগ্ধ ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা; রাজধানীর মহাখালীতে একটি বাসায় অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে মহাখালীর আমতলীতে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে সাগর (২৫) ও হিমেল (২০) নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে আসা জাকির হোসেন নামের এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, আমতলীর একটি বাসার তৃতীয় তলায় থাকেন সাগর ও হিমেল। একটি কোম্পানিতে তাঁরা চাকরি করেন।

‘সকালে বাসায় গৃহকর্মী কাজের জন্য এলে সাগর দরজা খুলে দেন। কিছু পরে সাগর সিগারেট ধরাতে দেশলাইয়ের কাঠি ঘষতেই বাসার সবকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সাগর, হিমেল ও গৃহকর্মী তিনজনেই দগ্ধ হন।’

জাকির আরো জানান, সাগর ও হিমেলকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। আর গৃহকর্মীকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এখানে দুজন ভর্তি হয়েছেন। এর মধ্যে সাগরের শরীরে ৬৫ শতাংশ এবং হিমেলের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ম্যাচের কাঠি ঘষতেই জ্বলে উঠল ঘর, দগ্ধ ৩

আপডেট সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯