ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

জোট পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট: জাতীয় পার্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ ৩৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ; জোট পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট: জাতীয় পার্টি
জাতীয় পার্টির মহাসচিব ও মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘দেশের সর্বত্র জাতীয় পার্টির যথেষ্ট জনসমর্থন রয়েছে। নৌকা যেমন একটি ব্রান্ড, লাঙ্গলও একটি ব্রান্ড। আগামী নির্বাচনে দলীয় প্রতীকেই অংশ নেবে জাতীয় পার্টি।’

শুক্রবার পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর গ্রামে নিজ বাড়িতে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটেই থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ‘জোট পরিবর্তনের সম্ভাবনা তো যথেষ্ট আছে। এটাকে ছোট করে দেখা যায় না।’

তিনি আরও বলেন, সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচনী ট্রেন চালু রয়েছে। সেই ট্রেনে কে কোথায় যাবে তা এখনই বলা যাচ্ছে না। তবে শিডিউল অনুসারে নির্বাচন হওয়া উচিত। কমিশন ৭ দিন সময় পিছিয়েছে। এটিই যথেষ্ট।

জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা ৩০০ আসনেই মনোনয়ন দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দলের পার্লামেন্টারি কমিটি যাচাই-বাছাই শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জোট পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট: জাতীয় পার্টি

আপডেট সময় : ১০:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮