ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাত পোহালেই বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নির্বাচন; নতুন নেতৃত্বের আভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) এর ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক নির্বাচন -২০২১ আগামীকাল ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে গত ২৯ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
এক ভার্চুয়াল মিটিংয়ে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেন।
মিটিংটি সঞ্চালনা করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানবীর আলম খান এবং সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারিক লিটু।

এদিকে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বের বিষয়ে ইঙ্গিত দিয়ে সভাপতি তারিক লিটু বলেন “আমি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বড় সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে।”

এ বিষয়ে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রাজু আহমেদ বলেন “প্রত্যেক সংগঠনের নিজস্ব কিছু নিময় -নীতি আছে। যেগুলো সংগঠন সব সময় মেনে চলে। তেমনই বশেমুরবিপ্রবি প্রেসক্লাব ক্লাব এর নিয়ম – নীতি অনুসারে সৎ, যোগ্য ও পরিশ্রমী প্রার্থীরা নির্বাচিত হবে বলে আশা রাখি।”

প্রেসক্লাবের নতুন নেতৃত্ব পূর্বতন কমিটির মতো সফলতার পথে হাটবে আশা রেখে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান বলেন “গণতান্ত্রিক পন্থার মাধ্যমে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করবে এমন নেতৃত্ব চাই আমরা সবাই। আর নতুন নেতৃত্ব সবাই চাই। আমিও তার বিকল্প নয়। নতুন নেতৃত্ব পেতে মুখিয়ে আছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাত পোহালেই বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নির্বাচন; নতুন নেতৃত্বের আভাস

আপডেট সময় : ০৫:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১