ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পলিটিক্সের জবাব পলিটিক্স : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮ ৩১৭ বার পড়া হয়েছে

নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘পলিটিক্সের জবাব পলিটিক্স।’

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে ও সহিংসতার বিরুদ্ধে আমরা প্রস্তুত। রাজনৈতিকভাবে কেউ মোকাবিলা করতে আসলে আমাদের জবাবও রাজনৈতিক ভাবেই হবে, পলিটিক্সের জবাব পলিটিক্স। কিন্তু ভায়োলেন্স যদি কেউ করেন, সেটা বরদাস্ত করা হবে না। ভায়োলেন্সের জবাব জনগণ দেবে। আইন প্রয়োগকারী সংস্থাও এক্ষেত্রে সর্বদা প্রস্তুত থাকবে।’

আওয়ামী লীগের আগ্রহে নয়, ঐক্যফ্রন্টের আগ্রহকেই গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে রাজী হয়েছেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সবার সহযোগিতা পেলে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলেও জানান তিনি।

এ বৈঠকে আগামীকাল শুক্রবার থেকে নির্বাচন পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের উন্নয়ন কর্মসূচির কথা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পলিটিক্সের জবাব পলিটিক্স : কাদের

আপডেট সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮