ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ ৩৭৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।
এসময় হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও আজ ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ ২০১৯ সোমবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত একটানা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোটারগণ (আবাসিক ও অনাবাসিক) নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয় পত্র দেখিয়ে ভোট প্রদান করবেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৫ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
প্রকাশিত তালিকার বিষয়ে কোন প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২টার মধ্যে তা ডাকুস’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট লিখিতভাবে অবহিত করতে হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২ মার্চ ২০১৯ দুপুর ১টা পর্যন্ত।
আগামী ৩ মার্চ ২০১৯ বিকাল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ১২:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯