ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

চাঁদপুর জেলা ডিবি পুলিশের ২৯ সদস্যকে একযোগে বদলী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;  চাঁদপুর জেলা পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে ব্যাপক রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যে দুই বছর অতিবাহীত হওয়ায় জেলা গোয়েন্দা (ডিবি পুলিশ) পুলিশের ২৯ সদস্যকে বিভিন্ন থানায় বদলী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

পুলিশ বিভাগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মক্ষেত্রে আরো বেশি একাগ্রতা আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বদলীকৃতদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ৬জন এসআই, ৫জন এএসআই ও ১৮জন কনষ্টেবল রয়েছে। এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন যাবত গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে জেলার আটটি থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝেও রদবদল করা হবে। এ নিয়ে অনেক পুলিশ সদস্যই আতঙ্কের মধ্যে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি চাকুরী বিধিমালা উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই, কনষ্টেবলরা পদ আকঁড়ে ছিলেন। অন্য কোন স্থানে বদলী করা হলেও ঘুরেফিরে অনেকেই আবার ফিরে এসেছেন ডিবি অফিসে। অনেকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগও ছিল। পুলিশের এই রদবদলকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, চাঁদপুরের পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত যারা দুই বছরের অধিক সময় ধরে একই স্থানে চাকুরী করছে তাদেরকে অনত্র বদলী করা হচ্ছে। এতে করে কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, আগামীতে বিভিন্ন থানায় যারা দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন তাদেরকে বদলী করা হবে। আমরা পুলিশ বিভাগকে পরিচ্ছন্ন রাখতে চাই। কোন অবস্থাতেই যেন এখানে যেউ দায়িত্ব অবহেলা বা অনিয়মের সাথে জড়াতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অনিয়মের সাথে জড়িত হওয়ার খবর পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদপুর জেলা ডিবি পুলিশের ২৯ সদস্যকে একযোগে বদলী!

আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০