ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

তিন ধাপে করোনা লকডাউন শিথিল করবে অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনীতি পুনরায় চালু করতে তিন ধাপে লকডাউন শিথিল করার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (৮ মে ) সংসদ অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

প্রথম ধাপে খুলে দেয়া হবে খুচরা দোকান ও ছোট ক্যাফেগুলো। আত্মীয়ের বাড়িতে পাঁচজনের বেশি যেতে পারবে না, বাচ্চাদের জন্য খেলার মাঠ ও স্কুল খুলে দেয়া হবে। কোন জায়গায় একসাথে ১০ জনের বেশি জমায়েত হতে পারবেনা।

দ্বিতীয় ধাপে ২০ জন জমায়েত হতে পারবে। দোকান-পাটসহ অর্থনীতি নির্ভর প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।

তৃতীয় ধাপে জন-সমাগমের সংখ্যা একশর উপরে নিয়ে যাওয়া হবে। আবারও কর্মস্থলে যোগ দিতে পারবেন কর্মীরা। এছাড়া কিছু বিধি নিষেধের মাধ্যমে বার ও ক্লাবগুলো খুলে দেয়া হবে।

আগামী জুলাইয়ের মধ্যে এগুলো বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তিন ধাপে করোনা লকডাউন শিথিল করবে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০