ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, অনির্দিষ্টকালের অবরোধের ডাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ ২৮২ বার পড়া হয়েছে

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, অনির্দিষ্টকালের অবরোধের ডাক

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একটি উপপক্ষ।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে নিজেদের তিন কর্মীকে মারধরের ঘটনার প্রেক্ষিতে সন্ধ্যায় অবরোধের ডাক দেয় ছাত্রলীগের উপপক্ষ ‘বিজয়’।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) এক কর্মীকে মারধর করেন বিজয়ের কর্মীরা। এ ঘটনার জেরে বিকেল ৫টার দিকে সোহরাওয়ার্দী হলে গিয়ে বিজয়ের তিন কর্মীকে মারধর করেন সিএফসি’র নেতা-কর্মীরা। ঘটনা জানাজানি হলে বিজয়ের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী এবং সিএফসি’র নেতা-কর্মীরা শাহ আমানত হলের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে লোহার রড, লাঠিসোঁটা ও রামদা দেখা যায়। এ ছাড়া আহত অবস্থায় আবু বকর নামে বিজয়ের এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমান বলেন, মাঠে কথা-কাটাকাটির জের ধরে এ ঝামেলা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সচেতন রয়েছে।

এদিকে, অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়ের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। তিনি জানান, অতর্কিতভাবে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে সিএফসি। সিএফসি’র নেতা রেজাউল হকের নির্দেশে এই হামলা চালানো হয়। তাই রেজাউল হককে সভাপতির পদ থেকে বহিষ্কার ও হামলায় জড়িতদের শাস্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, অনির্দিষ্টকালের অবরোধের ডাক

আপডেট সময় : ১১:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০