ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ৪২, মাদক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৯ জন, মতিহার থানা-১০ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৩ জন ও কাশিয়াডাঙ্গা থানা-০২ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ মমিনুল ইসলাম ওরফে মহব্বতকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, মোঃ রেজাউল করিম ওরফে রানাকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মতিহার থানা পুলিশ মোঃ রফিকুল ইসলামকে ২৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। বেলপুকুর থানা পুলিশ মোঃ মাসুদকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ আরিফুল ইসলাম সোহাগকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৯ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ৪২, মাদক উদ্ধার

আপডেট সময় : ০২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯