ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৭ আন্দোলনকারীর বিরুদ্ধে জিডি করলেন জাবি ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ‘অকথ্য ভাষায় গালিগালাজ’ এবং ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করার হুমকি দেয়ার অভিযোগে ৭ আন্দোলনকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদের নাম উল্লেখসহ আরও পাঁচজন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় এ জিডি করেন।

মাহাথির মুহাম্মদ এবং নজির আমিন চৌধুরী জয় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে চলমান উপাচার্য বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সংগঠক।

উপাচার্যকে হুমকির অভিযোগের বিষয়ে মাহাথির মুহাম্মদ বলেন, এটা একটা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ। আমরা অনুমতি নিয়েই তার কার্যালয়ে প্রবেশ করেছি। আন্দোলনকারীদের ওপর এমন ন্যক্কারজনক হামলার পর আমরা তাকে দায়িত্ব পালন না করতে অনুরোধ জানাই। এটাকে হুমকি হিসেবে সাজানো হয়েছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

নজির আমিন চৌধুরী জয় বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীরা কথা বলতে গেলে সেটাকে যদি হুমকি হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেটি দুঃখজনক। এর মধ্য দিয়ে উপাচার্য কতটা অসহিষ্ণু মনোভাবের তা বোঝা যায়।

জিডির বিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রেজাউল হক দিপু হক সকালের সংবাদকে বলেন, জিডি হয়েছে বলে শুনেছি। তবে এখনও হাতে পাইনি।

এর আগে গত ১ নভেম্বর সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের ওপর হামলার অভিযোগে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৭ আন্দোলনকারীর বিরুদ্ধে জিডি করলেন জাবি ভিসি

আপডেট সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯