ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার প্রয়োজনে বৈধ হলো গাঁজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ ৩২৬ বার পড়া হয়েছে

এবার চিকিৎসার প্রয়োজনে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছে থাইল্যান্ড সরকার৷ তবে গাঁজা সেখানে আপাতত গবেষণায় এবং ঔষধ বানানোর ক্ষেত্রে ব্যবহার হবে বলে জানা গেছে। তবে ভবিষ্যতে গাঁজা উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের সংসদে ১৯৭৯ সালের মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে এ বিষয়ে একটি বিল পাশ হয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড মেডিকেল চিকিৎসার প্রয়োজনে গাঁজা বৈধ করল।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ১৯৩০ সাল পর্যন্ত শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য গাঁজা সেবন করা ছিল একটি প্রচলিত রীতি৷ পরে ১৯৩৫ সালে গাঁজা সেবন, পরিবহন কিংবা বাজারজাতকরণ বিষয়ে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷

থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী প্রজিন জুন্টং সাংবাদিকদের বলেন, জাতীয় আইন পরিষদের পক্ষ থেকে এটি থাইল্যান্ড সরকার ও তার জনগণের জন্য নববর্ষের উপহার। আগামী বছর আইনটি বাস্তবায়নের পর গাঁজা উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে চিন্তাভাবনা করবে সরকার৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চিকিৎসার প্রয়োজনে বৈধ হলো গাঁজা

আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮