ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৪৪ বার পড়া হয়েছে

দুর্নীতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীনদের গ্রেফতারের কয়েকটি ঘটনায় ‘সরকারের স্বর’ নেমে গেছে। আগে জোর গলায় কথা বলত, এখন তারা নিজেরাই ধরা পড়েছে। তাদের লোকেরাই সব ধরিয়ে দিচ্ছে।

বৈঠকে রংপুর-৩ উপনির্বাচন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর সিলেট, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ ও ২৯ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। এ কারে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে জনগণকে রেহাই দিন। জনগণকে স্বস্তি দিন।

বিএনপি মহাসচিব বলেন, গোটা দেশে ক্যাসিনো-জুয়া নিয়ে আলোচনা হচ্ছে। ঢাকার বাইরেও জুয়া খেলা চলছে। এ সরকারের আমলে এটা প্রচণ্ড রকম বেড়ে গেছে। এর প্রধান কারণ কোথাও তাদের নিয়ন্ত্রণ নেই। ২৯ ডিসেম্বর যাদের ব্যবহার করে সরকার ক্ষমতায় এসেছে তাদের বলার কিছু নেই, তাদের নিয়ন্ত্রণই করতে পারছে না। এ কারণে এ পরিস্থিতির সৃষ্টি।

তিনি বলেন, নিজের দল, আইন-শৃঙ্খলা বাহিনী সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ সরকার সচেতনভাবে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ব্যর্থ রাষ্ট্রের কারণেই রাষ্ট্রের অন্য স্তম্ভগুলো ব্যর্থ হচ্ছে, ভেঙে পড়ছে, কাজ করছে না। চারদিকে শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি শুকিয়ে গেছেন এবং তিনি এখন নিজে নিজে খেতে পারছেন না, তাকে খাইয়ে দিতে হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু সরকার কোনো কথাই শুনছে না। উদ্দেশ্যটা হচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে তাকে দূরে রাখা এবং একই সঙ্গে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির পর খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া আবার শুরু করা হবে বলে জানান তিনি।

বৈঠকে মহাসচিব ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: বিএনপি

আপডেট সময় : ১১:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯