ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

মাদক সেবনের সময় ঢাবির ১০ শিক্ষার্থী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯ ৩১৭ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্জন স্থান থেকে গভীর রাতে মাদক সেবনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকদের মধ্যে ৫ জন তরুণীও রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মওলানা ভাসানী হল সংলগ্ন ‘সুইজারল্যান্ড’ নামক স্থানের শেষ প্রান্তের নির্জন স্থান থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

আটক ১০ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন ছাত্রী এবং একজন ঢাবির সাবেক শিক্ষার্থী বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

এছাড়া আটকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম মোকারম জড়িত বলে জানান তিনি।

প্রক্টর জানান, ‘রাত একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তরুণীসহ ১০ জনকে নির্জন স্থানে দেখতে পাই। এ সময় আমরা তাদের কাছে মাদক সেবনের আলামত পাই। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে একজনকে এর আগেও আমরা আটক করেছিলাম। পরে তাদেরকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়।’

রাত আড়াইটার দিকে আটকদের পরিবারকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদক সেবনের সময় ঢাবির ১০ শিক্ষার্থী আটক

আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯