ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মহামারী ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: 
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজ কবির স্বাধীন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাধীন ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান স্বাধীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শুক্রবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, গত ১৮ জুলাই স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তার পরিবার তাকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে ফের ঢাকা মেডিকেল ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ সেকশনের একজন কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মহামারী ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯