ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দালালের খপ্পরে পড়ে ১২৭ জনের হজে যাওয়া অনিশ্চিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

প্রধান প্রতিবেদক হজ ক্যাম্প থেকে

দালালের খপ্পরে পড়ে ১২৭ জন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার বিকেল ৫টায় তাদের ফ্লাইট হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত ভিসা পাননি। এদিকে শুক্রবার বন্ধের দিন থাকায় তাদের ভিসা করা অনিশ্চিত হয়ে পড়েছে। অনিশ্চয়তায় ভোগা হজযাত্রীরা এখন হজ ক্যাম্পে অবস্থান করছেন।

দুপুরে হজ ক্যাম্প থেকে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিপদগ্রস্ত হজযাত্রীদের ভিসা করার চেষ্টা চলছে।

জানা গেছে, ১২৭ হজযাত্রীদের বেশিরভাগ বাগেরহাট এলাকার। অল্প সংখ্যক রয়েছেন ঢাকা এবং অন্যান্য জেলার। প্রতারিত হজযাত্রীরা ৬০ জন স্বদেশ ওভারসিজ নামক একটি প্রতিষ্ঠানকে হজের টাকা প্রদান করেন। বাকি ৬৭ জন বিদেশ ভ্রমণ নামক এক হজ এজেন্সিকে টাকা দিয়েছেন।

প্রতারিত হজযাত্রীদের একজন মুফতি আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, তারা সবাই দালাল তোহার মাধ্যমে দুই এজেন্সিকে টাকা দিয়েছেন। তোহা তাদের কাছ থেকে নেয়া টাকা এজেন্সির মালিককে বুঝিয়ে দেননি। যে কারণে এজেন্সি মালিকের হাতে তাদের ভিসার টাকা পৌঁছেনি এবং অ্যাম্বাসিতে টাকা জমা করা যায়নি। এমন জটিলতা তৈরি করে দালাল তোহা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গতকাল তাকে হাব নেতারা পাকড়াও করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী, হাব নেতাদের প্রচেষ্টায় ভিসা করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আসন্ন হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজ যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১১টিসহ মোট ২৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দালালের খপ্পরে পড়ে ১২৭ জনের হজে যাওয়া অনিশ্চিত

আপডেট সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯