ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঢাবিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯ ৩৩০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক; 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের সামনে তার ডান পায়ের উরুতে গুলি লাগে। গুলির বিষয়ে কিছুই বলতে পারেননি মেশকাত। তবে অসাবধানতা বশত চাপ লেগে তার পকেটে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে নিজের পায়ে লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ নেতা মেশকাত শনিবার সন্ধ্যার দিকে সূর্যসেন হল গেইটে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মেশকাতের ডান পায়ের হাঁটুর নিচ থেকে রক্ত বের হতে দেখা যায়। তখন মেশকাত হোসেন তার পকেটে থাকা পিস্তলটি বের করে আবার পকেটে রাখেন। মেশকাত সবসময় তার সঙ্গে অস্ত্র বহন করেন। তার লোড করা পিস্তল লক করা ছিল না।

এ বিষয়ে সূর্যসেন হল ছাত্র সংসদের ভিপি মারিয়াম জামান খান সোহান জানান, রাতে বাইরে থেকে তিনি হলে ঢোকার সময় মেশকাতের পা দিয়ে রক্ত ঝরছে দেখতে পান। এ সময় তিনিসহ কয়েকজন মিলে মেশকাতকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মেশকাত দাবি করেছেন, রাত সাড়ে ১০টার দিকে হল গেটের সামনে তিনি একা বসে মোবাইল চালাচ্ছিলেন। হঠাৎ একটা বিকট শব্দ হয়। নিচে তাকাতেই দেখেন তার পা দিয়ে রক্ত ঝরছে। তারপর তিনি আর কিছু বলতে পারেন না।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া বলেন, তিনি একজনের কাছে ঘটনাটি শুনেছেন। কী ঘটেছে তা জানার জন্য একজন কর্মকর্তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাবিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট সময় : ১২:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯