ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নির্বাচনী প্রচারণায় পার্থর সঙ্গে সেলফি তুলতে তরুণদের হিড়িক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ৩৯১ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। হঠাৎ করে শুক্রবার দুপুরের দিকে তিনি গুলশান-বনানীর বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। এ সময় ভোটারদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন।

এদিকে গুলশানের একটি এলাকায় পার্থকে পেয়ে চারদিক থেকে ঘিরে ধরে তরুণরা। তারা পার্থকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এ সময় তরুণদের অনেকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তারা পার্থকে নির্বাচনী মাঠে স্বাগত জানায়। তারা চান নতুন প্রজন্মের কেউ ক্ষমতায় আসুক। সে হিসেবে তারা পার্থকেই পছন্দ করছেন এমনটাই বললেন এক তরুণ।

পরে তিনি বনানী বাজার সুপার মার্কেট, বনানী ১১ নম্বর রোড ও গুলশানের বিভিন্ন পয়েন্টে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় পার্থর সঙ্গে ২০ দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল ছিলেন।

ঢাকা-১৭ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এ আসনটিতে বিএনপির জোট প্রার্থী ছাড়াও মহাজোটের প্রার্থীসহ আরও তিনজন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচনী প্রচারণায় পার্থর সঙ্গে সেলফি তুলতে তরুণদের হিড়িক

আপডেট সময় : ১১:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮