ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

হাজীগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ হাজীগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে হাজীগঞ্জ পশ্চিমবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবনের এক সমর্থককে মারধর করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির সমর্থকরা। খবর পেয়ে জীবনের সমর্থকরা জড়ো হয়ে রাব্বির সমর্থকদের ধাওয়া দেন। এতে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুপক্ষের ইট ও কাচের বোতল ছোড়াছুড়িতে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) যানবাহন চলাচল এবং ঘটনাস্থলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবন বলেন, ছাত্রলীগকর্মী আলামিন মাথার চুল ছাঁটাইয়ের উদ্দেশ্যে পশ্চিমবাজারে একটি সেলুনে যান। সেখানে রাব্বির সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করেন।

খবর পেয়ে আলামিনকে উদ্ধারের জন্য ছাত্রলীগের কর্মীরা গেলে, রাব্বির সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি বলেন, খবর পেয়ে আমি এই মাত্র এসেছি। তবে জানতে পেরেছি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করা হয়। এ কারণে রাতে হামলাকারীদের সঙ্গে ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সড়ক অবরোধ হয়নি উল্লেখ করে থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে কাউকে আটক করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হাজীগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

আপডেট সময় : ০১:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯