ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নতুন অর্থবছরের বাজেট পাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ৩১১ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক;
২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস করেছে জাতীয় সংসদ। রোববার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটি পাসের সুপারিশ করলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর সংসদ সদস্যরা অনেকক্ষণ ধরে টেবিল চাপড়ে স্বাগত জানান। পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার এই বাজেট বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট। বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১১তম বাজেট।

জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয় সকাল ১০টায়। এরপর বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সংসদ সদস্যরা ৫২০টি ছাঁটাই প্রস্তাব এবং ৫৯টি দাবি উত্থাপন করেন।

গত ১৩ জুন সংসদে বাজেট উপস্থাপনের পর মোট ২৫৫ জন সংসদ সদস্য ২০১৯-২০ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে ৫১ ঘণ্টা ৫২ মিনিট আলোচনা করেন। সরকারি দলের সদস্যদের কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

রোববার দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ, ২০১৯ নামে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে তা কণ্ঠভোটে পাস হয়। আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে নতুন এ বাজেট কার্যকর হবে।

পাস হওয়া ২০১৯-২০ অর্থবছরের জন্য সংযুক্ত তহবিল থেকে ছয় লাখ ৪২ হাজার ৪৭৮ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল পাস করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতেই মঞ্জুরি দাবিতে আলোচনা করার কথা জানান। সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা এসব দাবিতে আলোচনা করেন।

গত ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে মোট রাজস্ব আয় ধরা হয়েছে তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। উন্নয়ন ব্যয় দুই লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। এর মধ্যে মূল এডিপির পরিমাণ দুই লাখ দুই হাজার ৭২১ কোটি টাকা। আর সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা।

বিশাল আকারের এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। নতুন এই অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ এবং মূল্যস্ফীতি লক্ষ্য ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

এদিকে বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই অর্থবিল-২০১৯ পাস হয়েছে। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাসের প্রস্তাব করলে, তা কণ্ঠভোটে পাস হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নতুন অর্থবছরের বাজেট পাস

আপডেট সময় : ০৩:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯