ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

রিফাত হত্যা : ঢাকায় আসার পথে আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এমভি মানামী লঞ্চ থেকে চার যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার আগমুহূর্তে এমভি মানামী লঞ্চ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত চারজনের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। তবে আটককৃতরা রিফাত হত্যা মামলার আসামি বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বলেন, সকাল থেকেই বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে পুলিশ সদস্যরা নজরদারি করছিলেন। যাতে রিফাত হত্যা মামলার কোনো আসামি বরিশাল হয়ে পালাতে না পারে। এরই ধারাবাহিকতায় বরিশাল থেকে ঢাকাগামী সকল লঞ্চে তল্লাশি করা হয়।

রাতে তল্লাশিকালে এমভি মানামী লঞ্চের নিচতলার ডেক থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজনের চেহারা রিফাত হত্যা মামলার এক আসামির সঙ্গে মিল রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও রিফাতের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, তাদের শনাক্তে বরগুনা জেলা পুলিশের সাহায্য নেয়া হচ্ছে। রিফাত হত্যায় তাদের সম্পৃক্ততা পেলে আটক চারজনকে বরগুনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর সম্পৃক্ততা না থাকলে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রিফাত হত্যা : ঢাকায় আসার পথে আটক ৪

আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯