ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিখোঁজের দুদিন পর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯ ১৮১ বার পড়া হয়েছে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর বাউফল উপজেলার ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শুভঙ্কর হাওলাদারের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গোলাবাড়ির খাল থেকে শুভঙ্করের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শুভঙ্কর (২৩) বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও পটুয়াখালী করিম মৃধা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি একই এলাকার সত্য রঞ্জন হাওলাদারের ছেলে।

এদিকে শুভঙ্করের পরিবারের সদস্যদের দাবি- শুভঙ্করকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সত্যরঞ্জন হাওলাদারের ছেলে শুভাঙ্কর গত সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বুধবার সকালে ওই ইউনিয়নের গোলাবাড়ির খালে শুভাঙ্করের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। শুভঙ্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে আসল তথ্য জানা যাবে বলে জানা ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজের দুদিন পর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯