ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

স্লোগান দেয়া কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্লোগান দেয়াকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) আট নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আহতরা হলেন- চন্দ্রগঞ্জ থানা পুলিশের এসআই সোহেল মিয়া, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকু, তাজু ভূঁইয়া, রোমেল, সৌরভ হোসেন, মো. পারভেজ, ছাত্রলীগ নেতা মামুন হোসেন ও মো. শাহাদাত। তারা স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত র্যালি শেষে বাজারে আলোচনা সভা চলছিল। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় স্লোগান দেয়াকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এসআইসহ উভয়পক্ষের আট নেতাকর্মী আহত হয়। এ সময় প্লাষ্টিকের চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের ঘটনায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দোষারোপ করেছেন।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্লোগান দেয়া কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ!

আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯