ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

মেম্বারের বাড়ির পরিত্যক্ত ঘরে ৫৩ বস্তা ভিজিডির চাল, মেম্বার পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯ ১৭৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারীর ইউপি সদস্য আবুল কাশেমের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে ৫৩ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান।

ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান জানান, সরকারি খাদ্য বিভাগের বস্তায় ভরা ভিজিডি প্রকল্পের কিছু চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের বাড়িতে মজুদ করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্য বিভাগের বস্তায় ভরা ৫৩ বস্তা ভিজিডি চাল জব্দ করা হয়। পরে চালগুলো চরপুটিমারী ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। অভিযানের পর থেকে ইউপি সদস্য আবুল কাশেম পলাতক রয়েছেন।

ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জব্দ করা ভিজিডির ৫৩ বস্তা চাল কোন ইউনিয়ন পরিষদের তা নিশ্চিত হওয়া যায়নি। হয়তো চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। আবুল কাশেম পলাতক থাকায় সে কোথায় এ চাল পেয়েছে তা জানা যায়নি। তাই এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তদন্ত করে ইউপি সদস্য আবুল কাশেমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেম্বারের বাড়ির পরিত্যক্ত ঘরে ৫৩ বস্তা ভিজিডির চাল, মেম্বার পলাতক

আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯