ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

গুপ্তধনের লোভে সর্বস্বান্ত ঠাকুরগাঁওয়ের কৃষক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯ ১৭৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি;
‘জিনের বাদশা’র খপ্পরে পড়ে সর্বস্বান্ত ঠাকুরগাঁওয়ের এক কৃষক। জেলার সদর উপজেলার উত্তর হরিহরপুর গ্রামের ওই কৃষক পরিবার জমি ও গরু বিক্রির আড়াই লাখ খুইয়ে এখন আর্তনাদ করছেন।

সাত কলস গুপ্তধন পাওয়ার লোভে আড়াই লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন কথিত জিনের বাদশার বিকাশ অ্যাকাউন্টে। নিরাপত্তা ও প্রাণের ভয়ে প্রতারিত পরিবারটি আইনের আশ্রয় নেননি বলে জানান তারা।

পরিবারটি জানায়, নিজেকে জিনের বাদশাহ পরিচয় দেয়ার পর ওই প্রতারক প্রথমে তাদের সঠিকভাবে নামাজ আদায় করতে বলে। এরপর জানানো হয় তাদের ভাগ্যে স্বর্ণবোঝাই পাতিল আছে। কিছু নিয়ম মেনে চললে এসব পাওয়া যাবে। আর এতে তারা একবারে ধনী হয়ে যাবেন। বিনিময়ে প্রথমে মাদ্রাসা মসজিদ তৈরির জন্য কিছু টাকা বিকাশ করতে বলে।

গত ১৬ মে রাত ১২টার দিকে এক প্রতারক কণ্ঠ বিকৃত করে সদর উপজেলার রহিমান পুর ইউনিয়নের উত্তর হরিহরপুর গ্রামে দরিদ্র কৃষক মো. বাবুর মোবাইলে ফোন দেয়।

প্রতারক ফোনে চক্র বলে, বগুড়ার শাহ সুলতান মাজারে গুপ্তধন আছে। এই গুপ্তধন পাইতে গেলে মাদ্রাসা ও মসজিদ তৈরি করতে হবে। এর নাম করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এর কয়েদিন পর কথিত জিনের বাদশা আরও টাকা দাবি করে। টাকা দিলে প্রতারিত পরিবারটি সাত কলস গুপ্তধন ও একটি সোনার মূর্তি পাওয়ার আশ্বাস দেন। এভাবে ২২ মে আরও ২ লাখ হাতিয়ে নেয়।

পর দিন রাতে ঠাকুরগাঁও শহরের বাস টার্মিনালঘেষা আদর্শ কোলোনি সড়কে একটি নিদিষ্ট স্থানে স্বর্ণের আবরণে একটি পুতুল কৃষক পরিবারটিকে নিয়ে যেতে বলে প্রতারক চক্রটি। পুতুলটি ওই স্থান থেকে তুলে নিয়ে প্রথমে খুশি হলেও পরে দেখে এটি অন্য কোনো ধাতুর তৈরি মূর্তি।

এরপর থেকে জিনের বাদশার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তবুও সন্দেহ মেটাতে পুতুলটি স্বর্ণ ব্যবসায়ীদের কাছে পরীক্ষা করে জানতে পারেন ওটা অন্য কোনো ধাতুর ওপর স্বর্ণের প্রলেপ দেয়া।

সদর থানার ওসি আশিকুর রহমান জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুপ্তধনের লোভে সর্বস্বান্ত ঠাকুরগাঁওয়ের কৃষক!

আপডেট সময় : ০৮:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯