ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি;
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় টুঙ্গিপাড়া প্রেসক্লাবসহ ১৫টি দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এলাকাবাসী জানান, সোমবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীরামকান্দি গ্রামের শেখ সাঈফুল ইসলাম উপজেলার শেখ রাসেল কিন্ডারগার্টেন স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় গিমাডাঙ্গা গ্রামের দুই যুবককে তারা চলে যেতে বলেন।

এ নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে ওই দুই যুবকের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মঙ্গলবার রাতে গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজন টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড দেশীয় আস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। একপর্যায় দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের দোকানপাট ও টুঙ্গিপাড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হামলা ও ভাঙচুর করা হয়।

এ ছাড়া উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। এ সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষে আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল কবীর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। টুঙ্গিপাড়ায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টুঙ্গিপাড়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯