ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

খেলা দেখতে মাঠে হাজির আফগান প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;
যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। যাদের নিজেদের মাটিতে খেলার সুযোগ হয় না। নিজেদের ঘরোয়া ক্রিকেটেরও নেই কোনো অবকাঠামো। তবু সেই দেশটি কোনো একটি খেলার বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছে। সে দেশের মানুষের জন্য সেটা অনেক বড় পাওয়াই।

বিশ্বকাপ খেলতে যাওয়া আফগানিস্তান দলের অবস্থা খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। আজ (মঙ্গলবার) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তারা। যেই ম্যাচে দেশের ক্রিকেটারদের সমর্থন জানাতে মাঠে হাজির হয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।

ইংল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপে আরো চারটি ম্যাচ খেলেছে আফগানিস্তান। কোনো জয় না নিয়ে পয়েন্ট তালিকার দশ নাম্বারে আছে তারা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে আসর শুরু করে আফগানরা।

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৪ রানে হেরে যায়। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হারার পর চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় আফগানরা। সেই ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা।

এবারের বিশ্বকাপে মূলত এখন অনেকটা নিয়ম রক্ষার ম্যাচই খেলবে আফগানিস্তান। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আগামী ২২ই জুন সাউদাম্পটনে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খেলা দেখতে মাঠে হাজির আফগান প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৬:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯