ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বন্দুকযুদ্ধে’ নিহতদের একজন ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন মাদক ব্যবসায়ীর একজন বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উপ-দফতর সম্পাদক রাশেদুল ইসলাম সৌরভ। তিনি নাইক্ষ্যংছড়ির সদরের রূপনগর এলাকার মো. ইউনূছের ছেলে।

শনিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং-বাহারছড়া সড়কের পাহাড়ি ঢালা নামক এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বদরুল্লা জানান, আমরা এ বিষয়ে শুনেছি। তবে এখনও নিশ্চত হতে পারিনি। রাশেদুল ইসলাম সৌরভের বাবা কান্নাকাটি করে টেকনাফের পথে রওনা দিয়েছেন বলে শুনেছি। সম্প্রতি নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে সৌরভকে উপ-দফতর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সৌরভ দীর্ঘদিন ধরে কক্সবাজারে থেকে পড়ালেখা করে আসছিলেন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উপ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ইয়াবার চালান উদ্ধার করতে গেলে র‌্যাবের ওপর গুলিবর্ষণ করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলেএসব মাদক ও অস্ত্রসহ তিনজনের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে নাইক্ষ‌্যংছড়ি সদরের রূপনগর এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (সৌরভ) (২২), কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টরহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘বন্দুকযুদ্ধে’ নিহতদের একজন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯