ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯ ১৮৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৬ জুন) রাতে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভার পাশ দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের সমর্থকদের নির্বাচনী সভা চলছিল। এ সময় সভার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ও বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান খানের সমর্থকরা। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯