ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

ময়মনসিংহে একসঙ্গে ৩ বোন উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯ ১৮৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ যমজ তিন বোন হলো- চম্পা, রাজিয়া ও সুলতানা।

স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ যমজ তিন বোনের বয়স ১৫। তাদের বাবার নাম আব্দুর রহমান এবং মায়ের নাম খাদেজা খাতুন। বাবা ভাইটকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। এ ঘটনায় শনিবার রাতে ফুলপুর থানায় নিখোঁজ তিন বোনের চাচা আব্দুছ ছালাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

চাচা আব্দুছ ছালাম জানান, শুক্রবার রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দি গ্রামের নিজ বাসা থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয় তিন বোন। নিখোঁজ তিন বোনের কোনো সন্ধান না পেয়ে ফুলপুর থানায় জিডি করি আমি।

স্থানীয়রা জানান, তিন কিশোরী কারও প্ররোচনায় বা প্রেমঘটিত কারণে আত্মগোপন করতে পারে। তবে এ বিষয়ে পরিবারের লোকজন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে ফুলপুর থানা পুলিশের এসআই অটল বিহারী বিশ্বাস বলেন, নিখোঁজ তিন বোনকে উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ হওয়া তিন কিশোরীর পরিবারের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছি আমরা।

ফুলপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সুমন বলেন, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে তাদের নিখোঁজের বিষয়ে একেকজন একেক কথা বলছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ময়মনসিংহে একসঙ্গে ৩ বোন উধাও

আপডেট সময় : ০৯:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯