ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

পোশাক শ্রমিকদের বাড়ি পৌঁছে দিবে বিআরটিসির ৬০ বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
আসন্ন ঈদুল ফিতরে পোশাক শ্রমিকদের বাড়ি পৌঁছাতে ৬০টি বিশেষ বাস প্রস্তুত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এ বাসগুলোতে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পৌছে দেয়া হবে তাদের।

শনিবার (১ জুন) বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু সাংবাদিকদের এ কথা জানান।

বিআরটিসি সূত্র জানায়, রাজধানী ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজারও কর্মীর চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

মনিরুজ্জামান বাবু বলেন, ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য আগামী সোমবার (৩ জুন) গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে। ইতোমধ্যে রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন পোশাক শ্রমিকরা ২৯টি বাসে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বুকিং দিয়েছেন। সে হিসাবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস ব্যবহার করবেন পোশাক শ্রমিকরা।

ঈদ উপলক্ষে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে গত ২৭ মে থেকে ১৫ দিনব্যাপী ঈদ স্পেশাল সার্ভিস চালু করে বিআরটিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পোশাক শ্রমিকদের বাড়ি পৌঁছে দিবে বিআরটিসির ৬০ বাস

আপডেট সময় : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯