ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া প্রেমিকার কন্যা সন্তান প্রসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি;

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই প্রেমিকা কন্যা সন্তান প্রসব করেছে। অসুস্থাবস্থায় চারদিন পূর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

কন্যার নাম রাখা হয়েছে ফাতেমা। শিশুটির মা তার সন্তানের পিতৃ পরিচয় ও তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে।
জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনের পর অন্তঃসত্ত্বা প্রেমিকা ন্যায় বিচার পাওয়ার দাবিতে গত ১৭ মে সকাল থেকে প্রতিবেশী প্রেমিক লুৎফর রহমানের বাড়িতে অবস্থান নেয়। ১০ দিন অবস্থান নেওয়ার পর ২৭ মে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার সেই প্রেমিকা কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু সুস্থ্য রয়েছেন।

এদিকে, ধর্ষনের এ ঘটনার পর প্রেমিকা তার প্রেমিক লুৎফর রহমানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু লুৎফর নানা টালবাহানা করে। একপর্যায়ে প্রেমিকাকে তার সঙ্গে সর্ম্পকের কথা অস্বীকার করে। পরে মেয়েটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে নালিশ দিলেও কোন কাজ হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেয়া হলে পুলিশ তা গ্রহন করে।

ওই প্রেমিকার স্বজনরা জানান, প্রতারক প্রেমিক লুৎফরের পরিবার প্রভাবশালী হওয়ায় শিশুটি ও তার মায়ের ক্ষতি করতে পারে বলে শংকা প্রকাশ করেছেন। তারা জানান, প্রেমিক লুৎফরের পরিবারের সদস্যরা হাসপাতাল দিয়ে ঘোরাফেরা করে শিশু ও তার মায়ের উপর নজর রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া প্রেমিকার কন্যা সন্তান প্রসব

আপডেট সময় : ০৩:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯