ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জনপথ অধিদফতরের প্রকৌশলীর চেয়েও স্ত্রী’র সম্পদের পাহাড় !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;

নিজে সরকারি চাকরি করেন না, অন্য কোনো পেশায়ও জড়িত নন, তবুও তার অঢেল সম্পত্তি! সম্পদে স্বামীকেও ছাড়িয়েছেন এই গৃহিণী। দুদকের অনুসন্ধানে এমন তথ্যই মিলেছে সড়ক ও জনপথ অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে।

বুধবার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ দম্পতির বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, কামরুজ্জামানের চেয়ে তার স্ত্রীর এক কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৫৩৬ টাকার বেশি অবৈধ সম্পদ রয়েছে। তিনি ১৯৮০ সালে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদফতরে যোগদান করেন। তারপর নিয়মিত পদোন্নতির মাধ্যমে ২০১৬ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। একই বছর অবসরে যান কামরুজ্জামান।

তিনি ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি ৩০ লাখ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

অপরদিকে সাবেক এ সরকারি কর্মকর্তার স্ত্রী নাছিমা জামান একজন গৃহিণী। তার দুই কোটি চার লাখ চার হাজার ১২৮ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তিনি এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জনপথ অধিদফতরের প্রকৌশলীর চেয়েও স্ত্রী’র সম্পদের পাহাড় !

আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯